Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

৬ আগস্ট থেকে সবার জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, অনলাইন বুকিং বাধ্যতামূলক

৬ আগস্ট থেকে সবার জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, অনলাইন বুকিং বাধ্যতামূলক

আগামী ৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। দর্শনার্থীদের সুবিধাজনক ও সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে অনলাইন বুকিং এবং নির্ধারিত সময়ভিত্তিক (স্লট) প্রবেশ ব্যবস্থা চালু করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন।

মন্ত্রী জানান, উদ্বোধনের দিন সকাল ৯টায় জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জাদুঘরটি পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, উদ্বোধনের প্রথম দিনটি শুধুমাত্র জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। এরপর ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরের দরজা খুলে দেওয়া হবে।

সংস্কৃতিমন্ত্রী জানান, একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমন সামাল দিতে সময়ভিত্তিক প্রবেশ ব্যবস্থা রাখা হয়েছে। তাই আগ্রহীদের আগে থেকেই অনলাইনে টিকিট বুকিং করতে হবে।

জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারের আশা, এই জাদুঘর জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি দেশের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।