‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’— স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর রসিকতায় হাসির রোল
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানে স্বাস্থ্য খাত নিয়ে এক প্রশ্নের জবাবে রসিকতা করে উপস্থিত চিকিৎসক, শিক্ষার্থী ও অতিথিদের মুখে হাসি ফোটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানের দিকে ইঙ্গিত করে দেওয়া তার মন্তব্য মুহূর্তেই অডিটোরিয়ামে হাসির রোল তোলে।