ইরানের ভূখণ্ডে মার্কিন সামরিক বাহিনীর নতুন করে বিমান হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা সামরিক পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে চীন আবারও যুক্তরাষ্ট্র ও ইরানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে উভয় দেশকে উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থেকে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসার তাগিদ দিয়েছে বেইজিং।
বুধবার (১০ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র লিন জিয়ান বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। চীন গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছে।
চীনের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সামরিক পদক্ষেপ কোনো স্থায়ী সমাধান বয়ে আনবে না। বরং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করবে। তাই ওয়াশিংটন ও তেহরানকে সম্পূর্ণ শান্ত থাকার পাশাপাশি এমন কোনো পদক্ষেপ না নেওয়ার অনুরোধ করা হয়েছে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে