Loading...

  • 10 Jun, 2026

ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত ডাক্তার দেওয়া হবে, মানুষকে বাঁচানোই অগ্রাধিকার: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত ডাক্তার দেওয়া হবে, মানুষকে বাঁচানোই অগ্রাধিকার: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক অতিরিক্ত চিকিৎসক নিয়োগ বা সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা করাই সরকারের প্রধান লক্ষ্য এবং ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসকদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। তাই আগাম প্রস্তুতি হিসেবে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেলে চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং অন্যান্য জরুরি উপকরণ সরবরাহ করা হবে

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy