Loading...

  • 26 Jul, 2026

ফ্রান্স-মরক্কো মহারণ আজ রাতে, যেসব মাধ্যমে সরাসরি দেখবেন ম্যাচ

ফ্রান্স-মরক্কো মহারণ আজ রাতে, যেসব মাধ্যমে সরাসরি দেখবেন ম্যাচ

বিশ্বকাপের উত্তেজনা এখন শেষ আটে। শিরোপার লড়াইয়ে সেমিফাইনালে জায়গা করে নিতে আজ মুখোমুখি হবে ইউরোপের শক্তিশালী দল ফ্রান্স এবং আফ্রিকার চমক মরক্কো। দুই দলের এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে।

বাংলাদেশের দর্শকরা টেলিভিশন ও অনলাইন—উভয় মাধ্যমেই ম্যাচটি উপভোগ করতে পারবেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে।

যারা মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে খেলা দেখতে চান, তারা নির্ধারিত সাবস্ক্রিপশনের মাধ্যমে মাই রবি (My Robi), টফি (Toffee), বায়োস্কোপ (Bioscope) এবং আইস্ক্রিন (iScreen) প্ল্যাটফর্মে ম্যাচটি সরাসরি দেখতে পারবেন।

এছাড়া SportsZifySportzX অ্যাপের মাধ্যমেও ফ্রান্স-মরক্কোর গুরুত্বপূর্ণ এই সেমিফাইনাল ম্যাচ উপভোগ করার সুযোগ থাকছে।

বিশ্বকাপের শেষ চারে জায়গা নিশ্চিত করতে দুই দলই মাঠে নামবে সর্বোচ্চ শক্তি নিয়ে। তাই ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই।