Loading...

  • 26 Jul, 2026

সমগ্র বাংলাদেশ

যমুনার ভয়াল ভাঙনে গৃহহীন শতাধিক পরিবার, বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি

যমুনার ভয়াল ভাঙনে গৃহহীন শতাধিক পরিবার, বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং যমুনা নদীর পানি বৃদ্ধির প্রভাবে সিরাজগঞ্জে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। দিন দিন ভয়াল রূপ ধারণ করা যমুনার আগ্রাসনে বিলীন হয়ে যাচ্ছে মানুষের বসতভিটা, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও জীবনের সঞ্চয়ে গড়া স্বপ্ন। নদীপাড়ের হাজারো মানুষ এখন আতঙ্ক, অনিশ্চয়তা ও মানবিক সংকটের মুখোমুখি।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সত্যিই যদি দেশে ফেরার ইচ্ছা এবং সাহস থাকে, তাহলে দেশে এসে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত।

দিনে ১৬-১৮ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, মির্জাপুরে সড়ক অবরোধে বিক্ষুব্ধ গ্রাহক

দিনে ১৬-১৮ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, মির্জাপুরে সড়ক অবরোধে বিক্ষুব্ধ গ্রাহক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গত প্রায় দুই মাস ধরে দিনে ও রাতে মিলিয়ে ১৬ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড গরমের মধ্যে এমন পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে সড়কে নেমে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং বিদ্যুৎ গ্রাহকরা।

‘লন্ডনের আদলে সাজানো শিক্ষা ও দরিদ্রবান্ধব বাজেট, এটি স্মরণকালের ইতিহাস’

‘লন্ডনের আদলে সাজানো শিক্ষা ও দরিদ্রবান্ধব বাজেট, এটি স্মরণকালের ইতিহাস’

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে দেশের ইতিহাসে অন্যতম স্মরণীয় ও মানবিক বাজেট হিসেবে আখ্যায়িত করেছেন সরকারি দলের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ প্রবাসজীবনের অভিজ্ঞতা এবং উন্নত দেশের শিক্ষা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার প্রতিফলন ঘটেছে এবারের বাজেটে।

বাজেটে ‘যাকাত’ শব্দ নেই, সুদভিত্তিক অর্থনীতি বাতিলের দাবি জামায়াত এমপির

বাজেটে ‘যাকাত’ শব্দ নেই, সুদভিত্তিক অর্থনীতি বাতিলের দাবি জামায়াত এমপির

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ‘যাকাত’ শব্দের উল্লেখ না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করে দেশে যাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জানান। একই সঙ্গে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, মদ ও তামাকজাত পণ্য নিষিদ্ধকরণ এবং শিক্ষাব্যবস্থার জাতীয়করণের আহ্বান জানান তিনি।

ওসমান হাদি হত্যা মামলা: ১৭তম বারের মতো পিছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ

ওসমান হাদি হত্যা মামলা: ১৭তম বারের মতো পিছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ১৭তম বারের মতো তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ানো হলো। আদালত নতুন করে আগামী ১৫ জুলাই প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন।

‘আরও কয়েকবার বিরোধী দলে থাকলে সমালোচনা করা শিখবেন’—বিএনপিকে শেখ রবিউল আলম

‘আরও কয়েকবার বিরোধী দলে থাকলে সমালোচনা করা শিখবেন’—বিএনপিকে শেখ রবিউল আলম

জাতীয় সংসদে বাজেট আলোচনায় বিরোধী দলের সমালোচনার জবাব দিতে গিয়ে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, বিরোধী দল হিসেবে এটি তাদের প্রথম অভিজ্ঞতা হওয়ায় অনেক ক্ষেত্রেই তারা গঠনমূলক সমালোচনা করতে ব্যর্থ হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে বিরোধী রাজনীতির অভিজ্ঞতা বাড়লে তারা সমালোচনার ধরন আরও ভালোভাবে রপ্ত করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।