Loading...

  • 22 Nov, 2026

বাংলাদেশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রস্তুতি নিয়েছে। এ লক্ষ্যে দেশের বন্যাকবলিত এলাকায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতির ধরন অনুযায়ী কৃষকদের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হবে বলে জানান তিনি।

চট্টগ্রামের বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন

চট্টগ্রামের বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং মানবিক সহায়তা জোরদার করতে ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে।

মেডিকেল শিক্ষার্থীদের দুই দিনের সাপ্তাহিক ছুটির দাবিতে প্রধানমন্ত্রীর জবাব

মেডিকেল শিক্ষার্থীদের দুই দিনের সাপ্তাহিক ছুটির দাবিতে প্রধানমন্ত্রীর জবাব

মেডিকেল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুই দিনের সাপ্তাহিক ছুটি চালুর দাবি উঠেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিশ্রুতি না দিয়ে বিষয়টিকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও মেডিকেল শিক্ষকদের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি রসিকতার সুরে বলেছেন, তিনিও সপ্তাহে সাত দিন কাজ করেন।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ইউনিটই সচল, উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াট

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ইউনিটই সচল, উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াট

টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) পাঁচটি উৎপাদন ইউনিটই বর্তমানে সচল রয়েছে। পানির পর্যাপ্ত প্রবাহ থাকায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনও উল্লেখযোগ্য হারে বেড়ে বর্তমানে ১৭৯ মেগাওয়াটে পৌঁছেছে।

দেশের পাঁচ নদীর ৯ পয়েন্টে এখনও বিপৎসীমার ওপরে পানি, নিম্নাঞ্চলে সতর্ক থাকার আহ্বান

দেশের পাঁচ নদীর ৯ পয়েন্টে এখনও বিপৎসীমার ওপরে পানি, নিম্নাঞ্চলে সতর্ক থাকার আহ্বান

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানের ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের পাঁচটি নদীর নয়টি পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ বিশেষ নির্দেশনা, আশ্রয়কেন্দ্র চালু ও ত্রাণ কার্যক্রম জোরদার

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ বিশেষ নির্দেশনা, আশ্রয়কেন্দ্র চালু ও ত্রাণ কার্যক্রম জোরদার

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১০টি বিশেষ নির্দেশনা দিয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

ঢাকাকে বসবাসের উপযোগী নগরীতে রূপ দিতে পরিকল্পিত উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকাকে বসবাসের উপযোগী নগরীতে রূপ দিতে পরিকল্পিত উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীকে এই অবস্থা থেকে বের করে আনতে পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ এবং অপরিকল্পিত শিল্পায়ন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।