রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ আয়োজিত এক মতবিনিময় সভায় ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা বা সুবিধা নয়—এটি মানুষের মৌলিক অধিকার।
মঙ্গলবার (৫ মে) ‘স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক এই সভায় তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন অবহেলিত। সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপে ন্যুব্জ হয়ে পড়েছে, ফলে অনেক মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি জানান, দেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ জনগণকে নিজ পকেট থেকে বহন করতে হয়, যা অনেক পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। এছাড়া নিম্নআয়ের প্রায় ৪২.৬ শতাংশ মানুষ চিকিৎসার জন্য স্থানীয় ফার্মেসির ওপর নির্ভর করেন, যা ঝুঁকিপূর্ণ।
ঢাকা-১৭ এলাকার কড়াইল, ভাষানটেক ও সাততলার বাসিন্দাদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই মানুষগুলো শহরের অর্থনীতি সচল রাখলেও তারাই সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাদের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই লক্ষ্য।
ডা. জুবাইদা রহমান আরও বলেন, স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে মানুষ সহজে চিকিৎসা সম্পর্কে জানতে ও সেবা নিতে পারে। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের বিষয়টিও উল্লেখ করেন।
এর আগে তিনি হাসপাতালের প্যাথলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার এবং ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করেন। পরে আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে চিকিৎসাসেবার মান নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল, যিনি বলেন, সরকারের লক্ষ্য সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং সেই লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডা. জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং বেশি মানুষ চিকিৎসাসেবার আওতায় আসবে।
সর্বশেষ
- **দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিযোগ, ‘যৌনাঙ্গে বুট দিয়ে আঘাত করেছে পুলিশ’
- **২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- **আইনগত সহায়তা নিশ্চিত করে সবার জন্য ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
- **হাসিনা-বেনজীরের অনুসন্ধানে ফাইল আটকে নেই, মামলাও থেমে নেই: দুদক
- **চীনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ
- **স্কুলে নারী শিক্ষককে থাপ্পড়, বহিষ্কৃত বিএনপি নেতার মন্তব্যে নতুন বিতর্ক
- **ফরিদপুরে স্কুলপথে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, আসামির মৃত্যুদণ্ড
- **মদিনা অঞ্চলে ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের
- **সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা অবরুদ্ধ
- **হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৯২
- **খাদ্যে ভেজাল শনাক্তে ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- **বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- **সুন্দরবনে মুক্তিপণ আদায়ের জন্য নৌকাসহ দুই জেলেকে অপহরণের অভিযোগ
- **প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ মেয়াদ বাড়িয়ে তিন বছর করার পরিকল্পনা, জানালেন ববি হাজ্জাজ
- **২০২৩ সালের তুলনায় ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত কম, চিকিৎসা জোরদারের কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Cookie preferences