যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যা দিয়েছে Iran। একইসঙ্গে দেশটি দাবি করেছে, যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের উত্থাপিত শর্তগুলো সম্পূর্ণ অযৌক্তিক।
রোববার যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যানের পর সোমবার ইরানের পক্ষ থেকে এ কঠোর প্রতিক্রিয়া জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট Donald Trump ইরানের পাল্টা প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করার পর দুই দেশের উত্তেজনা আরও বেড়ে যায়।
সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র Esmail Baghaei বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও ঘাঁটিগুলোই সংঘাত এবং অস্থিতিশীলতার প্রধান কারণ।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের দাবিগুলো বাস্তবতাবিবর্জিত হলেও ইরানের প্রস্তাবগুলো পুরোপুরি যৌক্তিক ও ন্যায্য।
ইরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, সমুদ্রপথে বাধা বন্ধ এবং জব্দকৃত ইরানি অর্থ-সম্পদ ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। তেহরানের মতে, এসব দাবি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতেও গ্রহণযোগ্য।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল United States ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়।
- 17 Jun, 2026
যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি বলল ইরান
22 May, 2026
9 mins read
22 views
Related posts
খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলছেন কেউ কেউ: প্রধানমন্ত্রী তারেক রহমান
17 Jun, 2026
17 mins read
30 views
প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক অভিযান, সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত
17 Jun, 2026
15 mins read
29 views
Follow us
Categories
- সমগ্র বাংলাদেশ (233)
- রাজনীতি (57)
- আন্তর্জাতিক (38)
- খেলাধুলা (20)
- অন্যান্য/বিবিধ (18)
Lastest Posts
L
-
মেসির হ্যাটট্রিক কল্পনাও করিনি, ৩৮ বছরেও তিনি অবিশ্বাস্য: জামাল ভুঁইয়া
17 Jun, 2026 25 views -
খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলছেন কেউ কেউ: প্রধানমন্ত্রী তারেক রহমান
17 Jun, 2026 30 views -
-
প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক অভিযান, সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত
17 Jun, 2026 29 views
Your experience on this site will be improved by allowing cookies
Cookie Policy
এই কুকিগুলি ওয়েবসাইটটি সঠিকভাবে কাজ করার জন্য অপরিহার্য।
এই কুকিগুলি আমাদের বুঝতে সাহায্য করে যে দর্শকরা ওয়েবসাইটের সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করে।
এই কুকিগুলি ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন সরবরাহ করতে ব্যবহৃত হয়।