Loading...

  • 25 May, 2026

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ কারাগারে

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ কারাগারে

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার (১৭ মে) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

বিচারিক প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আদালতের কাছে সাজা পরোয়ানা অনুযায়ী হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আবেদন জানান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলার প্রধান আসামি হিসেবে সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই হাসিবুর রশিদ আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে আদালতে হাজির করা হলে ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

ট্যাগ:
#আবু_সাঈদ #হাসিবুর_রশিদ #বেরোবি #আন্তর্জাতিক_অপরাধ_ট্রাইব্যুনাল #মানবতাবিরোধী_অপরাধ #রংপুর #কারাগার #বাংলাদেশ_সংবাদ

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy