বিজিবি কর্মকর্তাদের মতে, দেশের ইতিহাসে একসঙ্গে এত বিপুল সংখ্যক সদস্যকে সীমান্তে দায়িত্ব পালনের জন্য মোতায়েন করার ঘটনা এর আগে ঘটেনি। চারটি পালায় বিভক্ত হয়ে সদস্যরা ২৪ ঘণ্টা টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন। এ কাজে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন।
বিজিবি সূত্র জানিয়েছে, গত বুধবার থেকে শনিবার পর্যন্ত চার দিনে বিএসএফের ২১টি পুশ ইন প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। এসব ঘটনায় দুই শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।