দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর ছয় শিশু হামের উপসর্গে আক্রান্ত ছিল। এ নিয়ে গত মার্চের মাঝামাঝি থেকে দেশে হাম ও উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪৮৯ শিশুর শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে এবং ৯৪৬ শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে।
মৃতদের মধ্যে বরিশালে হাম শনাক্ত হওয়া তিন শিশু রয়েছে। এছাড়া ঢাকায় তিনজন, খুলনায় দুইজন এবং সিলেটে একজন শিশু হামের উপসর্গে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৮ হাজার শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং হাজার হাজার শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার ও সচেতনতা বৃদ্ধি না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।
- 26 Jul, 2026
হামে আরও ৯ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৪৩৫ শিশু
22 May, 2026
8 mins read
51 views
Related posts
আবারও গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ, ছিল গ্রেপ্তারি পরোয়ানা
20 Jul, 2026
18 mins read
33 views
হাসপাতালের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে: ডিএনসিসি প্রশাসক
17 Jul, 2026
11 mins read
36 views
Follow us
Categories
- সমগ্র বাংলাদেশ (482)
- রাজনীতি (255)
- আন্তর্জাতিক (108)
- খেলাধুলা (78)
- অপরাধ (43)
Lastest Posts
L
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান
25 Jul, 2026 28 views -
১৩ দিন পর চালু রাঙ্গামাটি-বান্দরবান সড়ক, স্বাভাবিক হলো যান চলাচল
25 Jul, 2026 21 views -
বাংলাদেশে রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? জেনে নিন পুরো সাংবিধানিক প্রক্রিয়া
25 Jul, 2026 22 views
Cookie preferences
Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy
পছন্দ কাস্টমাইজ করুন
Your experience on this site will be improved by allowing cookies