Loading...

  • 25 May, 2026

জুনেই গণমাধ্যম কমিশনের খসড়া, সরকারের বড় উদ্যোগ

জুনেই গণমাধ্যম কমিশনের খসড়া, সরকারের বড় উদ্যোগ

দেশে সমন্বিত গণমাধ্যম নীতিমালা প্রণয়নের লক্ষ্যে একটি গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী জুন মাসের মধ্যেই এ বিষয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে এবং তাদের মাধ্যমে কমিশনের খসড়া প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচিতে গণমাধ্যম কমিশন গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি জানান, দেশের গণমাধ্যমকে সমন্বিত রেগুলেশনের আওতায় এনে আরও জবাবদিহিমূলক, স্বাধীন ও পেশাদার পরিবেশ গড়ে তুলতে এই কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কমিশন গঠনের আগে সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নেওয়া হবে। সাংবাদিক, সম্পাদক, সম্প্রচারমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতেই চূড়ান্ত কাঠামো তৈরি করা হবে। আগামী জুলাইয়ের মধ্যেই সরকারের কাছে পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দেওয়ার আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই দেশে একটি স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশনের দাবি ছিল। বর্তমান উদ্যোগ বাস্তবায়িত হলে গণমাধ্যম খাতে নীতিগত সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হতে পারে।

#গণমাধ্যম_কমিশন #তথ্যমন্ত্রী #জহিরউদ্দিনস্বপন #বাংলাদেশ_রাজনীতি #বিএনপি #রাষ্ট্রসংস্কার #মিডিয়া_রেগুলেশন #সচিবালয় #গণমাধ্যম #বাংলাদেশ #মিডিয়া_সংস্কার #সংবাদ_সম্মেলন #গণমাধ্যমনীতি #বাংলাদেশ_সংবাদ

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy