আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলায় ব্যাপক আলোচনায় এসেছে বিশালাকার ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘দিনাজপুরের মহারাজা’। প্রায় পাঁচ বছর বয়সী এই গরুটির ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি বা প্রায় ৩০ মণ। বিশাল আকৃতির কারণে স্থানীয়দের কাছে এটি যেন এক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ষাঁড়টির মালিক লুৎফর রহমান জানান, জন্মের পর থেকেই বাছুরটি অন্যগুলোর তুলনায় আলাদা ছিল। অনেক যত্ন ও ভালোবাসায় লালন-পালন করে তিনি এর নাম দেন ‘দিনাজপুরের মহারাজা’। বর্তমানে গরুটির দাম চাওয়া হচ্ছে ২০ লাখ টাকা।
মহারাজার দৈনিক খাদ্যতালিকায় রয়েছে দানাদার খাবারের পাশাপাশি কলা, আপেল, মালটা, তাজা ঘাস ও খড়সহ নানা ধরনের খাবার। প্রতিদিন এর পেছনে প্রায় দুই হাজার টাকা খরচ হয় বলে জানিয়েছেন মালিক। গত পাঁচ বছরে গরুটি পালনে মোট ব্যয় হয়েছে প্রায় ১০ লাখ টাকা।
বিশাল এই ষাঁড়টিকে দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। প্রাণিসম্পদ কর্মকর্তারাও জানিয়েছেন, এটি জেলার অন্যতম বড় গরু এবং খামারিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
সর্বশেষ
- **‘হাজারবার প্রার্থনা করেছি, যেন পুরুষদেরও পিরিয়ড হয়’—অভিনেত্রীর আক্ষেপ
- **শুটিং সেটে ‘অপ্রীতিকর প্রস্তাব’, ক্ষোভ জানালেন রাধিকা আপ্তে
- **‘আমার একটাই ছেলে, ভুল হলে ক্ষমা করবেন’—অপ্রতিমের জানাজায় বাবা
- **মেধাবী চিকিৎসক থাকার পরও কেন বিদেশমুখী রোগীরা, প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীর
- **রাজধানীতে ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার দাবি ডিএমপির
- **‘ডাকাত’ বলে পুলিশকে পিটিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, স্বজনদের হামলা
- **হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- **টেংরাগিরি বনে নির্বিচারে গাছ কাটার অভিযোগ, প্রতিবাদে মামলার হুমকি
- **এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জাপানের, ট্রায়াথলনে হোজোর সাফল্য
- **অপ্রতিম হত্যাকাণ্ডে চারজন গ্রেপ্তার, স্বীকারোক্তির দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
- **সুন্দরগঞ্জে পাঁচ মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা
- **ইরানের শর্ত পূরণ না হলে খুলবে না হরমুজ প্রণালি: গালিবাফ
- **পদ্মায় ইলিশের দেখা নেই, মাছ না পেয়ে দিশেহারা মানিকগঞ্জের জেলেরা
- **জয়পুরহাটে অন্য জেলায় পাচারের পথে ২০ বস্তা সরকারি সার জব্দ
- **শ্বাসকষ্ট ও শারীরিক জটিলতায় হাসপাতালে রিফাত চৌধুরী, প্রয়োজন আর্থিক সহায়তা
Cookie preferences