Loading...

  • 10 Jun, 2026

সাঘাটায় কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ যুবক

সাঘাটায় কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ যুবক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে গিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার গাছাবাড়ী গ্রামের বুরুঙ্গী বিল এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাত প্রায় ১২টার দিকে কিশোরীটি নিজ বাড়ির উঠানে মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় চার যুবক পিছন থেকে তার মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক বুরুঙ্গী বিলের পাশে নিয়ে যায়। সেখানে তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় এলাকাবাসীর ধাওয়ার মুখে তিনজনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যায়। পরে খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয় এবং কিশোরীকেও নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসে।

গ্রেপ্তার হওয়া তিন যুবক হলেন গাছাবাড়ী গ্রামের মধ্যপাড়ার আব্দুল খালেকের ছেলে লাবু হাসান (২০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে নিরব মিয়া (১৯) এবং শিমুলতাইড় গ্রামের বাবুল প্রধানের ছেলে রহমত উল্যা প্রধান (১৯)।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy