Loading...

  • 26 Jul, 2026

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, বিজেপি কর্মী-সমর্থকেরা তাদের একাধিক কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূলের কার্যালয়ে বিজেপির পতাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এছাড়া বরানগর, জামালপুর ও জামুড়িয়ার বিভিন্ন এলাকায় তৃণমূলের কার্যালয় দখল, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। বীজপুর ও নোয়াপাড়াতেও তৃণমূল প্রার্থীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশন প্রশাসনকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এর আগে কলকাতায়ও বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ভাঙচুরের খবর পাওয়া যায়।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তাদের দল এখনো বহু আসনে এগিয়ে রয়েছে এবং ফলাফল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি কাউন্টিং এজেন্টদের গণনাকেন্দ্রে অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।